Saturday , May 30, 2026
Toggle navigation
Home
রাজনৈতিক
রাজ্য
জেলা
করোনা ভাইরাস
দেশ
করোনা গেলে নতুন মহামারী, ছড়াবে কোথায় থেকে জানালেন বিজ্ঞানীরা
30th May 2020 7:10 pm
করোনা ভাইরাস
যত বেশি বনাঞ্চল ধংস হবে, তত বেশি মারণ ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। কারণ, বনভূমি হল মানুষ ও ভাইরাসের মাঝে ঢাল। এমনটা আগেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। বন্য প্রাণীর শরীরে থাকা অজানা ভাইরাস ছড়ানো রোধ করতে হলে বনাঞ্চল ধংস আটকাতে হবে সবার আগে। বিজ্ঞানীরা এবার বলছেন, করোনার পরবর্তী ভাইরাস ছড়াতে পারে বিশ্বের সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন থেকে। কারণ সেখানে নির্বিচারে বনভূমি ধংস করা হচ্ছে। আর সেটা সব থেকে চিন্তার বিষয় এখন। গত বছরই অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে দশ হাজার বর্গ কিলোমিটারের বেশি বনভূমি ধংস করা হয়েছে। যা উদ্বেগের বিষয়। চলতি বছর এপ্রিল পর্যন্ত অ্যামাজনে এক হাজার ২০২০ বর্গ কিমি বনভূমি নষ্ট হয়েছে। সারা বিশ্বের ২০ শতাংশ অক্সিজেনের জোগান দেয় অ্যামাজন বনভূমি। তার থেকেও বড় কথা, এই বনভূমিতে বহু নাম না জানা প্রাণীও রয়েছে। তাদের শরীরে রয়েছে অজানা প্রাণঘাতী ভাইরাস। সেই ভাইরাস একবার মানুষের মধ্যে ছড়াতে শুরু করলে বিপদ। ব্রাজিলের পরিবেশ বিজ্ঞানী ডেভিড লাপোলা জানিয়েছেন, বনাঞ্চলে নগরায়ন করলে বিভিন্ন প্রাণী থেকে ভাইরাস মানুষের শরীরে ছড়ানো অস্বাভাবিক ঘটনা নয়। অ্যামাজনের গভীর অরণ্যে বহু চেনা—অচেনা ভাইরাস রয়েছে। মানুষ বনাঞ্চল ধংস করে গভীর জঙ্গলে প্রবেশ করলে সেই ভাইরাসে সংক্রমিত হবে। আর অ্যামাজন যেভাবে ধংস করা হচ্ছে তাতে এর পর সেখান থেকেই নতুন কোনও ভাইরাস ছড়াতে পারে।
Others News

Similar করোনা ভাইরাস
আজকে জেলার করোনা রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ১১ জনের নতুন করে...
19th June 2020 2:56 pm
করোনা গেলে নতুন মহামারী, ছড়াবে কোথায় থেকে জানালেন বিজ্ঞানীরা
30th May 2020 7:10 pm
Most Popular Post
Recent Post
আজকে জেলার করোনা রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় নদীয়া জেলায় ১১ জনের নতুন করে রিপোর...